‘বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে মানুষ জামায়াতকে বেছে নেবেন’

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৯

আব্দুস সালাম আল মাদানী

সুনামগঞ্জ—৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ছাতক— দোয়ারাবাজার উপজেলায় মোট ২৩টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ আমরা চষে বেড়াচ্ছি। আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিপুল সারা পেয়েছি। সবার সমর্থন এবং ভালোবাসা পেয়েছি। আমরা আশাবাদী নির্বাচনে ছাতক—দোয়ারাবাজার উপজেলাবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

 


ছাতক— দোয়ারাবাজার উপজেলার মানুষ কি কি সমস্যা নিয়ে ভুগছেন এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি এসব সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ নেবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাতক— দোয়ারাবাজার একটি বিস্তীর্ণ জনপদ। উত্তরে মেঘালয় পাহাড় এবং চেরাপুঞ্জি আর দক্ষিণে জগন্নাথপুর এবং পশ্চিমে দেখার হাওর। এই বিস্তীর্ণ জনপদে ইতোমধ্যে আমরা প্রায় ৫ শতাধিক  স্পটে আমাদের কার্যক্রম, গণসংযোগ, উঠান বৈঠক করেছি। প্রায় ১৭১টি স্কুল—কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করেছি। ছাতক— দোয়ারাবাজার উপজেলায় সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। আসনের প্রায় সাড়ে সাতশত কিলোমিটার রাস্তার মধ্যে গড়ে ৫০—৬০ কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী। আর বাকি সবগুলো রাস্তা ভেঙেচুরে একাকার হয়ে গেছে।  আমরা যদি দায়িত্ব পাই, তাহলে এই খাতের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করব। 

 


তিনি বলেন, ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় তিনটি হাসপাতাল আছে। এরমধ্যে ছাতক, দোয়ারাবাজার এবং কৈতক এলাকায় এই হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই। চাহিদা অনুযায়ী ওষুধও নেই, অ্যাম্বুলেন্স নেই। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এমবিবিএস ডাক্তার থাকার কথা, কিন্তু ডাক্তার নেই।  আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই খাতকে অগ্রাধিকার দেব। 


শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় কিছু অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু গুণগত মান একদম নেই বললেই চলে। আমরা এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সিলেবাস পুনর্বিবেচনা করব, আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব। 

 


আমাদের ছাতক— দোয়ারাবাজার উপজেলায় প্রচুর পরিমাণে বেকার যুবক রয়েছে। আমরা কর্মক্ষম যুবকদের কর্মসংস্থানের লক্ষে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করব। ছাতকের শিল্পাঞ্চলগুলো সহ দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন বালু মহাল, পাথর মহালগুলোতে চাকুরির ব্যবস্থা করে দেয়া হবে। কম শিক্ষিত ছেলে—মেয়েদেরকে কৃষি কাজে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভর্তুকির মাধ্যমে কর্মক্ষম করা হবে।  
সুনামগঞ্জ—৫ আসনে অন্যান্য প্রার্থী হিসেবে য়ারা মাঠে আছেন তারাও একইভাবে প্রচারণা চালাচ্ছেন এবং একই প্রতিশ্রম্নতি দিচ্ছেন, এক্ষেত্রে সাধারণ জনগণ আপনাকে কেন ভোট দিবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে মানুষ বিভিন্ন দলকে ৫৪ বছর ভোট দিয়ে নির্বাচিত করে দেখেছে তারা কি করেছেন। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে সৎ মানুষের ঠিকানা। এই দল থেকে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি যারা হয়েছেন তাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ দেখাতে পারবে না। আমাদের জামায়াতে ইসলামীর দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তারা সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র গঠনে আমরা চেষ্টা করছি— সেজন্য আমরা আশা করি এবং বিশ্বাস করি, বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই তারা (মানুষ) বেছে নেবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার