ভোগান্তির ৭০০ মিটার

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ২২:২০

কাঁচা রাস্তায় ভোগান্তি

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজার সংলগ্ন বাইপাস কাঁচা সড়ক। মঙ্গলকাটা গ্রামের পশ্চিম পাড়া মসজিদের সামনে থেকে প্রধান রাস্তার পাঞ্জেগানা মসজিদ ঘেঁষে ৭০০ মিটার এই কাঁচা সড়কটি দেখার যেন কেউ নেই। হাজারো মানুষের প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি।


শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এটি মঙ্গলকাটা গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের একমাত্র সড়ক। সড়কটি পাকাকরণ না হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল- কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে। বাইপাস সড়কটি পাকাকরণ হলে মঙ্গলকাটা বাজারের যানযট নিরসনসহ ভোগান্তি কমবে হাজারো মানুষের।
এ বিষয়ে মঙ্গলকাটা গ্রামের মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলকাটা বাজারের কাছেই বাইপাস সড়ক। এই সড়কটি নিচু এবং কাঁচা সড়ক হওয়ায় যাতায়াতে খুবই সমস্যা হয়। বর্ষাকালে হাঁটু পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। গ্রামের স্কুল- কলেজের শিক্ষার্থীরা দৈনন্দিন যাতায়াতে ভোগান্তিতে পড়ে। আমরা কষ্ট করে যাতায়াত করি। আমাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনসাধারণের জন্য এই সড়কটি পাকাকরণ অতীব জরুরি।

 


জাহাঙ্গীরনগর গ্রামের জাহাঙ্গীর মিয়া বলেন, মঙ্গলকাটা বাজারের বাইপাস রাস্তাটি পাকা না করায় একদিকে বাজারের একমাত্র গলিটিতে যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়। এই বাইপাস সড়কটি পাকা করা হলে মানুষের চলাফেরা সুবিধা হবে। বাজারের যানজট কমে আসবে।

 


মঙ্গলকাটা গ্রামের নাজিম উদ্দীন বলেন, এই রাস্তাটির কারণে চলাফেরা কষ্ট হয়। বর্ষার সময় পেকপানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। এই সময় গাড়ি, চলাচল বন্ধ থাকে। আমাদের খুব অসুবিধা হয়। ছেলে- মেয়েরা স্কুল-কলেজে দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি পোহাতে হয়। এই রাস্তাটি পাকা করা দরকার।

 


জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোতালিব বলেন, মঙ্গলকাটা গ্রামের কাঁচা রাস্তাটির কারণে গ্রামের মানুষের যাতায়াতে সমস্যা হয়। মুসুল্লিদের মসজিদে নিয়মিত যাতায়াতে সমস্যা হয় এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কের একটি অংশে ৭০০ মিটার পর্যন্ত কাঁচা রাস্তা এবং নিচু। বর্ষাকালে পানিতে তলিয়ে যায়। এই রাস্তাটি উঁচু করে পাকাকরণ হলে হাজারো মানুষের দুর্ভোগ কমবে।

 


জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, মঙ্গলকাটা বাজারের কাছেই যে বাইপাস রাস্তাটি আছে, এই রাস্তাটি পশ্চিম পাড়া মসজিদ থেকে শুরু করে মেইন রাস্তার পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত ৭০০ মিটার হবে। এটি একদিকে কাঁচা রাস্তা, অন্যদিকে অনেক নিচু।  বর্ষায় হাঁটু পরিমাণ পানি থাকে। জনসাধারণকে এই সড়কপথে পেক কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। এই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের সুবিধার কথা চিন্তা করে এবং মঙ্গলকাটা বাজারের যানজট নিরসনের কথা আমলে নিয়ে এই কাঁচা রাস্তাটি পাকা করা দরকার। আমি এলজিইডি কর্তৃপক্ষের নিকট অনুরোধ করব, জনসাধারণের দুর্ভোগ লাঘবে মঙ্গলকাটা বাজার ঘেঁষা ৭০০ মিটা  কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করে দিবেন।
সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলকাটা গ্রামের ৭০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে রাস্তাটির পাকাকরণের কাজ শুরু করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার