সুনামগঞ্জ বিএনপির নেতারা এতো ন্যাক্কারজনক কাজ করবেন আশা করিনি- পলিন

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৩ ১৩:০৬

জেলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল। ইনসেটে - বক্তব্য দিচ্ছেন নোমান বখ্ত পলিন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেছেন সুনামগঞ্জে বিএনপির অবরোধ বার বার সুনামগঞ্জবাসি প্রত্যাখ্যান করার পরও যে নৈরাজ্য করছে তা আমরা গতকাল দেখেছি। বিএনপির সিনিয়র একজন নেতা, যিনি কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য লাঠি হাতে যেভাবে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছেন,  সিএনজি ভেঙেছেন সাধারণ সম্পাদক, সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক। তারা নৈরাজ্যবাদ করবে এটা আমরা জানতাম কিন্তু এরকম ন্যাক্কারজনক ঘটনা এতো বড় নেতাদের কাছ থেকে আমরা আশা করিনি। আপনাদেরকে বার বার সাবধান করে দিয়েছি আপনারা হরতাল অবরোধ ডাকবেন কিন্তু জনগণ প্রত্যাখ্যান করলে জোর করতে পারবেননা। এখন আপনারা গাড়ি ভাঙচুরের মাধ্যমে তা সফল করার চেষ্টা করতেছেন। আমর এখনো বাঁশ হাতে নেইনি তাই আপনারা চোরাগোপ্তা হামলা করছেন। 

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আপনারা (বিএনপি) যদি চোরাগোপ্তা হামলা করেন আপনাদেরকে ছাড় দেয়া হবেনা। সুনামগঞ্জে ঢুকতে দেয়া হবেনা। সুনামগঞ্জ একটি শান্তির শহর। শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সুনামগঞ্জে সবাই মিলে মিশে সুন্দর ভাবে বসবাস করেব। আপনারা যার কথায় সুনামগঞ্জকে অশান্ত করার চেষ্টা  করছেন তার কথায় সুনামগঞ্জ অশান্ত হবেনা বরং আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আপনাদের আর কোন অস্তিত্ব থাকবেনা। তাই আপনাদের এখনো বলছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক। নির্বাচনে আসুন, জনগণের পাশে থাকুন। 

 

সাধারণ সম্পাদক জানান, সুনামগঞ্জে সবকিছু স্বাভাবিক ভাবে চলছে এবং স্বাভাবিক ভাবেই চলবে। শেষ বারের মতো আহবান করছি আপনারা ভোটের রাজনীতিতে আসুন, ভোট প্রার্থনা করুন। সুনামগঞ্জের উন্নয়নের দিকে তাকান। তাকিয়ে কেন আপনারা অবরোধ করছেন নিজেরা জিজ্ঞাসা করুন। বিগত করোনা ও বন্যায় আমাদের ব্যবসায়ী, সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ যখন হিমশিম খাচ্ছিল, সারা পৃথিবী অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল সেই জায়গায় বাংলাদেশ ঘুরিয়ে দাড়িয়েছে। আপনারা আবার পেছন ফিরে নিয়ে যেতে চাচ্ছেন। আপনাদের নেতা লন্ডনে বসে আরাম করছেন আর আপনারা সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর করছেন এটা থেকে বিরত থাকুন। 

 

এর আগে পুরাতন বাসস্ট্যান্ড থেকে  বিএনপির কার্যালয় হয়ে অবরোধ বিরোধী প্রতিবাদী মিছিল করে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। সমাবেশ শেষে সেখান থেকে গতকাল বিএনপির হামলাস্থল সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুর পর্যন্ত মোটর শোভাযাত্রা করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড বিমান কান্তি রায়,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহিন,  সদস্য এটিএম শাহিন রেজা, সাজ্জাদ হোসেন নাহিদ,, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, যুব ক্রীড়া সম্পাদক এড. স্বপন রায় সপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাহারুল আলম আফজল, আওয়ামী লীগ নেতা এড আনোয়ার হুসেন,  সুদীপ্ত রায় প্রমুখ, জেলা ছাত্র লীগের সহ সভাপতি খুশের্দুল হাসান খুর্শেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাজ প্রমুখ। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার