শান্তিগঞ্জে আনোয়ারের গণমিছিল ও জনসভা

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৭

সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গণমিছিল ও জনসভা। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উজানীগাঁওস্থ নির্বাচনী কার্যালয় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের সর্বস্তরের কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়।

 

 

গণমিছিলটি সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে এসে জনসভায় মিলিত হয়।

নির্বাচনী জনসভায় সলিবনুর বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলী আহমদ, অবসরপ্রাপ্ত মেজর আশফাক শামী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাহার, জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুল বারী আয়ান, সমাজসেবক কয়েছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সামিনুর রহমান, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ এবং জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম, রুকন আহমদ, ময়না মিয়া, আব্দুল লতিফ, সুজন আহমদ, মহিউদ্দিন, আব্দুল হেকিম এবং ইউপি সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “আমি জন্ম থেকেই এই এলাকার সন্তান। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”


তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, বরং জনগণের সেবা করার একটি মাধ্যম। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করছি।”

জনসভায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক সহস্রাধিক সাধারণ মানুষের উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার