প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩০
সুনামগঞ্জ -৩ আসন
প্রথম ছবিটি আসল (বামে), ডানের ছবিটি এআই দিয়ে তৈরি -সু.খবর ছবি
এআই প্রযুক্তির মাধ্যমে ছবি বিকৃত করে সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রার্থী এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, আমার অরিজিনাল ছবিকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক, মানহানিকর ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন থেকেই আমি নির্বাচনী মাঠে রয়েছি। গুজব ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সুনামগঞ্জ-৩ আসনের সচেতন মানুষ সত্য-মিথ্যা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেবেন- এই বিশ্বাস আমার আছে।
ব্যারিস্টার আনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল আচরণই পারে সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন