অপশক্তির হাত ভেঙে দিতে হবে : এমপি এমপি 

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৩ ০৮:০২

বিএনপি—জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যে বিরুদ্ধে ছাতকে শান্তি সমাবেশে হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পুরাতন কাস্টম রোডে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। 

 

তিনি বলেন, আগুন সন্ত্রাসী বিএনপি—জামায়াতকে রাজপথে প্রতিহত করা হবে। মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগুন সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ পুড়িয়ে মারা অপশক্তি বিএনপি—জামায়াতের হাত ভেঙে দিতে হবে। এসময় আগুন সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 
আওয়ামী সরকারের অভুতপূর্ণ উন্নয়নের চিত্র তুলে তিনি বলেন,

 

দেশবাসী এখন উন্নয়নের সাথে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে। কোন অপশক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা ও দেশের উন্নয়নে বাধা হতে পারবে না। স্বাধীনতা বিরোধিরা আগুন সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করেতে চায়। তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতি ভোট কেন্দ্র পাহারা দেয়ার ব্যবস্থা নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। যাতে বিগত নির্বাচনের মতো বিএনপি—জামাতরা ভোট কেন্দ্রে কোন রকম নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। 

 

পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদরে পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন,

 

পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, সুন্দর আলী, আব্দুল অদুদ, আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মুরাদ আহমদ, আফজাল আবেদীন আবুল, আমিরুল হক, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আখলাকুর রহমমান, আব্দুল মছব্বির, সায়েস্থা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, অ্যাড. আশিক আলী, আফজাল হোসেন, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, বাবুল রায়, সাব্বির আহমদ প্রমুখ। 

 

এসময় ইউপি উপস্থিত ছিলেন সদস্য শফিক আলী, ফজলু মিয়া মেম্বার, আছকির আলী, আব্দুল মালিক মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার,  আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাহবুব মিয়া, কুহিন চৌধুরী, কালিদাশ পোদ্দার, বিমান ঘোষ, ইশতিয়াক রহমান তানভির, মিলন সিংহ, রঘুমনি সিংহ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সুহেল মাহমুদ, মাহফুজ বাবলু, সাদমান মাহমুদ সানি, স্বেচ্ছাসেবকলীগ নেতা, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল গাফফার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, শ্রমিক নেতা আব্দুল কদ্দুছ, আজিজুর রহমমান প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার