প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬ ২১:০৬
শান্তিগঞ্জে কয়ছর আহমদ
ছবি. সুখবর
সুনামগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, খাল খনন করতে অনেক বেগ পোহাতে হবে। কারণ অনেকে খাল দখল করে নিয়েছেন, সেগুলোকে বের করে আনতে হবে। খনন করে নদী ও খাল আগের রূপে ফিরিয়ে আনা হবে।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বড় হাওরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তা করে প্রথম খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। বর্তমান বিএনপির সরকার সেই ধারা অব্যাহত রেখে খাল খনন ও নদী খনন কর্মসূচির সূচনা করেছে, যেটার উদ্বোধন আজ আমরা করেছি। দেশে আবারও হারিয়ে যাওয়া খাল, নদী ফিরিয়ে আনা হবে। খাল ভরাট হয়ে যাওয়ার কারণে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। খাল খনন করলে অনেক লাভ। একদিকে যেমন মাটি দিয়ে চলাচলের সড়ক তৈরি করা সম্ভব অন্যদিকে বৃক্ষরোপণ করে সবুজ বনায়নও সম্ভব। বর্ষায় মৎস্যজীবীরা মাছও আহরণ করার নতুন ক্ষেত্র পাবেন। বাংলাদেশের প্রতিটি মানুষ খাল খননের সুফল ভোগ করবে। এ জন্য খাল খনন অতি জনগুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, অনেক নদী এবং খাল বেদখল হয়েছে, খাল উদ্ধারে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা লাগবে।
খাল খনন কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন