প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৯:৫৮
সু.খবর ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মাহমুদ হাসান। তিনি তাহিরপুর উপজেলার হললিয়া চরগাঁও গ্রামের বাসিন্দা এবং শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
জানা যায়, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ১১ টার দিকে ব্যবসায়ী মাহমুদ হাসান তার ব্যবহৃত মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্রাউজ করার সময় দেখতে পান, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই টাকার লেনদেন সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য পোস্ট করেছেন। এসব পোস্ট দ্রুত বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
ভুক্তভোগীর দাবি, পরিকল্পিত ভাবে তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এর ফলে তিনি সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং তার ব্যবসায়িক কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়ছে। এছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং দেশ-বিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধবদের মধ্যেও তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।
ব্যবসায়ী মাহমুদ হাসান বলেন, Ruman Shah, Md Mahdi Masru ও Hasan নামীয় ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব অপপ্রচারের কারণে আমি সামাজিক ভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি এবং আমার দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সিলেট সদর (কোতোয়ালী) থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন