প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ২৩:০৬
শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের ঠাইলা-ঠাকুরভোগ অংশ থেকে সিসি ব্লক চুরির অভিযোগ উঠেছে। অবশ্য অভিযুক্তের পিতা বলেছেন হাওরের ধান আনা নেওয়ার সুবিধার জন্য ৫০-৬০টি সিসি ব্লক হাওরের কাদায় দিয়েছে আমার ছেলে।
যানা যায়, সড়কের ওই অংশের কাজ বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) সূত্রে জান যায়, ২০২৪-২৫ অর্থ বছরে ৯ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৪৬ টাকা ব্যয়ে ২ হাজার ৬শ’ মিটার মাটি সহ আরসিসি ঢালাই সড়ক ও সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লক রাস্তার কাজ পায় ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের টাইলা গ্রাম হতে ঠাকুরভোগ গ্রামের আশ্রয়কেন্দ্র পর্যন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান বকাজ করছে। ঠাকুরভোগ আশ্রয়কেন্দ্রের মাঠে সড়কের কাজের জন্য ৬০ হাজার সিসি ব্লক নির্মাণ করা হয়েছিল।
ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ঠাকুরভোগ গ্রামের মৃত দিলোয়ার খার ছেলে আনোয়ার খা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় আমি আশ্রয় কেন্দ্রের কিছু দূরে ছিলাম, এই সুযোগে গ্রামের মতলিব মিয়ার ছেলে আলী হোসেন তার মসাহিদ্রা গাড়ি দিয়ে অনেক সিসি ব্লক নিয়ে যেতে দেখি। থাকে পেছন থেকে ডাকার পরও সে আমার ডাকে সাড়া দেয় নি। পরে দৌড়ে এসে দেখি আশ্রয় কেন্দ্রের মাঠে থাকা অনেক সিসি ব্লক নিয়ে গেছে। পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে আমি অবগত করি।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত জানান, আমাকে নৈশপ্রহরী জানানোর পরে আশ্রয় কেন্দ্রের মাঠে গিয়ে দেখি আামার প্রায় ৪-৫ হাজার সিসি ব্লক চুরি করে নিয়ে গেছে আলী হোসেন। পরে এলাকার সবাইকে আমি অবগত করেছি। এর আগেও আমার কাজের সাইট থেকে ১ টন রড ও মাহিদ্রা গাড়ির ব্যাটারী চুরি হয়েছে। আমাদের ধারণা সবগুলো চুরি এক ব্যক্তিই করেছে। আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শান্তিগঞ্জ থানায় রাতেই মামলা দায়ের করবো।
চুরির ঘটনায় অভিযুক্ত আলী হোসেন পিতা ঠাকুরভোগ গ্রামের মতলিব মিয়া জানান, আমার ছেলে হাওরে মানুষের কাটা ধান তার গাড়ি দিয়ে আনা নেওয়া করছে। সে আশ্রয় কেন্দ্র থেকে ৫০-৬০টি সিসি ব্লক নিয়ে হাওরের কাদা মাটিতে দিয়েছে। তার গাড়ি কাদা মাটিতে আটকে যায়। তাই সে এখান থেকে সিসি ব্লক নিয়ে ধান আনতে সহায়তা করছে মানুষকে।
উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ঠিকাদারের লোকজন আমাকে অবগত করেছেন, তাদের কাজের সাইট থেকে সিসি ব্লক চুরি হয়েছে। আমি লোক পাঠিয়ে বিষয়টি যাচাই করেছি, তারাও সত্যতা পেয়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন