৫ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ 

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৩ ০৭:৫০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জেলার ৫টি আসন থেকে মঙ্গলবার ৩৩ জন প্রার্থী ও তাদের পক্ষের কমীর্ সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের মিডিয়া সেলের দেয়া তথ্য অনুযায়ী সুনামগঞ্জ —১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গণফ্রন্ট থেকে মো. জাহানুর রশীদ, স্বতন্ত্র থেকে মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সেলিম আহমদ, বিনয় ভূষণ তালুকদার, আওয়ামী লীগ থেকে রনজিত চন্দ্র সরকার ও সুপ্রীম পার্টির হারিছ মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 
সুনামগঞ্জ—২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, ড. জয়া সেন গুপ্তা এমপি ও ড. মো. সামসুল হক চৌধুরী। 
সবচেয়ে কম মনোনয়ন কিনেছেন সুনামগঞ্জ—৩ আসনে। এই আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র ৪ জন। এরা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ মান্নান এমপি। 
সুনামগঞ্জ—৪ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। জাতীয় পার্টির অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল কবীর ইমন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, স্বতন্ত্র মো. মোবারক হোসেন, জাসদের আবু তাহের মো. রুহুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 
সবচেয়ে বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে সুনামগঞ্জ—৫ আসনে। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এরমধ্যে রয়েছেন— বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. আশরাফ হোসেন, জাকের পার্টির শেখ ইয়াকুব আলী, গণফোরা’র আইয়ুব করম আলী, স্বতন্ত্র  মো. আবু লেইস, রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা ও স্বতন্ত্র থেকে শামীম আহমদ চৌধুরী ও আইয়ুব করম আলী। 
জেলার ৫ আসনের ৩৩ প্রার্থীর মধ্যে মনোনয়ন ফরম দাখিল করেছেন শুধু সুনামগঞ্জ —১ আসনের গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জাহানুর রশিদ।
রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া সেলের সদস্য সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলার ৫ টি আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার