সংসদ নির্বাচন

৩৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ, দাখিল ৯

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ (বৃহস্পতিবার)। বুধবার নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ জন প্রার্থী। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩৩ জন প্রার্থী। ৫টি আসন থেকে বুধবার পর্যন্ত মোট ৩৭ জন প্রার্থী ও তাদের পক্ষে কমীর্ সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৯ জন।


নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুনামগঞ্জ ১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, সুনামগঞ্জ ৩ আসন থেকে তৌফিক আলী, সুনামগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মতিউর রহমান ও বিএনএম প্রার্থী সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন। 


মনোনয়ন ফরম সংগ্রহকারী ৩৭ জনের মধ্যে জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হচ্ছেন সুনামগঞ্জ —১ আসনের গণ ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জাহানুর রশিদ, সুনামগঞ্জ—২ আসনের গণতন্ত্রী পার্টির মনোনীত মিহির রঞ্জন দাস, সুনামগঞ্জ—৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান, সুনামগঞ্জ—৪ আসনের পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার, সুনামগঞ্জ—৫ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মনোনীত প্রার্থী মো. আশরাফ হোসেন, জাকের পার্টির শেখ ইয়াকুব আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক,  জাতীয় পার্টির মো. নাজমুল হুদা।


এর আগের দিন মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জ—১ আসন থেকে গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জাহানুর রশীদ, স্বতন্ত্র থেকে মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সেলিম আহমদ, বিনয় ভূষণ তালুকদার, আওয়ামী লীগ থেকে রনজিত চন্দ্র সরকার ও সুপ্রীম পার্টির হারিছ মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 


সুনামগঞ্জ —২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, স্বতন্ত্র প্রাথী ড. জয়া সেন গুপ্তা এমপি ও ড. মো. সামসুল হক চৌধুরী।  


সুনামগঞ্জ—৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ মান্নান এমপি। 


সুনামগঞ্জ —৪ আসনে  জাতীয় পার্টির পীর ফজলুর রহমান এমপি, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল কবীর ইমন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক, স্বতন্ত্র মো. মোবারক হোসেন, জাসদের আবু তাহের মো. রুহুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


সুনামগঞ্জ —৫ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. আশরাফ হোসেন, জাকের পার্টির শেখ ইয়াকুব আলী, গণফোরাম এর আইয়ুব করম আলী, স্বতন্ত্র  মো. আবু লেইস,  রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা ও স্বতন্ত্র থেকে শামীম আহমদ চৌধুরী ও আইয়ুব করম আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


রিটার্নিং অফিসার কার্যালয়ের মিডিয়া সেলের সদস্য ও সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি ৫টি আসনে ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও ৯ জনের মনোনয়ন ফরম জমার বিষয় নিশ্চিত করেছেন। 


নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই—বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে। ৩০০ আসনে স্বচ্ছ বক্সে ব্যালটে ভোট হবে ৭ জানুয়ারি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার