শান্তিগঞ্জ

কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬ ১৬:১৮

শান্তিগঞ্জে উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

 


স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের স্টিড ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 


জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার