প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ২১:১৬
তাহিরপুরে ১৮ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বুধবার রাত ১০ টা থেকে উপজেলাজুড়ে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতে প্রথমবার বিদ্যুৎ চলে যায়। এরপর রাত দেড়টার দিকে আবার দুইটার দিকে বিদ্যুৎ চলে যায়। দুইটার পর থেকে আবার শুরু টানা বজ্রপাত। থেমে থেমে বজ্রপাত চলতে থাকে ভোর ৬টা পর্যন্ত। বজ্রপাতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার সারাদিন ডাচ বাংলা বুথ বন্ধ ছিল বলে জানিয়েছেন বুথের ম্যানাজার সাব্বির আহমদ। ফলে স্থানীয় ব্যাংক গ্রাহক ও টাঙ্গুয়ার হাওরে ঘুরতে পর্যটকরা পড়েন বিপাকে। বিদ্যুৎ না থাকায় সরকারি, বেসরকারি ও আবাসিকের বাসাবাড়িতে ট্যাংকিতে পানি উঠাতে না পারায় নারী পুরুষ নানামুখী সমস্যায় পড়েছেন। এ রিপোর্ট সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট পর্যন্ত তাহিরপুরে বিদ্যুৎ ছিল না।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মিলন কুমার কুন্ড জানান, বৃহস্পতিবার ভোর থেকে বিদ্যুৎ লাইনে কাজ করতেছে লাইনম্যানরা। তিনি জানান, প্রচণ্ড বজ্রপাতে বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৫ জায়গা ঠিক করেছে, এখন বসন্তপুরে কাজ করছে। ওখানে মেরামতের পর নতুন কোন সমস্যা না থাকলে লাই চালু করা যাবে বলে আশা করা যায়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন