পূর্ব নির্ধারিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হবে: কয়ছর এম আহমদ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ২৩:২৫

সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সিন্ডিকেট সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, যারা বিশ্ববিদ্যালয় নিয়ে টানাটানি করছেন তারা সুনামগঞ্জের মঙ্গল চান না। দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবো। বিশ্ববিদ্যালয় নিয়ে এভাবে টানাটানি করলে আমাদের স্বপ্নের সুবিপ্রবি ক্ষতিগ্রস্ত হবে। সুবিপ্রবি ক্ষতিগ্রস্ত হলে সুনামগঞ্জের মানুষ এটাকে খুব সহজে নেবেন না।

 


শনিবার বিকাল ৫টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 
কয়ছর আহমদ বলেন, অচিরেই পূর্বে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করা হবে। সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করি।

 


তিনি বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ই শহরের ভিতরে হয় না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন নির্মাণ করা হয়েছিলো তা ছিলো শহর থেকে অনেক দূরে। এখন শহর এসে লেগেছে বিশ্ববিদ্যালয়ের সাথে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে নির্মাণ হলে সুনামগঞ্জ শহরও বিশ্ববিদ্যালয় পর্যন্ত বর্ধিত হবে এবং অচিরেই বিশ্ববিদ্যালয় ও শহর এক হয়ে যাবে। 

 


যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরের জন্য বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কয়ছর আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে টানাটানি করবেন না প্লিজ। আসুন, সকলে মিলে সুনামগঞ্জের উন্নয়নে কাজ করি। 
ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা একটি স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করছেন। এ আন্দোলন আপনাদের না, আমাদেরও। আমি আপনাদের আগে এ আন্দোলন শুরু করেছি। আমার নির্বাচনী ইশতেহার এই কমিটমেন্ট ছিলো। আমি কাজ করবো। আমার আগে শান্তিগঞ্জের লক্ষ লক্ষ মানুষ এ আন্দোলন করেছেন। খুব দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে। 

 


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নতুন সম্মিলিত সিন্ডিকেট সদস্য ও সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার