আর্জেন্টিনার প্রত্যাবর্তনের রাতে

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬ ১৫:২১

কবিতা

আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে 
ত্রাতা হয়ে এসেছিল রোমেরো মেসি এনজো
ঘুরে দাঁড়ানোর নান্দনিক প্রচেষ্টা 
মুগ্ধ করেছে ফুটবলপ্রেমী ও ফুটবল বোদ্ধাদের 
কিভাবে ফিরে আসতে হয় দেখিয়েছে 
স্কালোনির যোগ্য শিষ্যরা পায়ের যাদুতে 
গোলের খেলায় গোলই শেষ কথা , 
কিছু বিতর্ক থাকলেও জিতেছে ফুটবল 
খেলেছ আর্জেন্টিনা হেরেছে মিশর 
 দিনশেষে এটাই তো  হওয়ার কথা 
সব ভালো তার  শেষ ভালো যার 
এটাই আর্জেন্টাইন ভক্তদের শেষ ভরসা ,
সাক্ষী রাতের তারা সাক্ষী কোটি কোটি ফুটবল দর্শক 
খেলেছে মেসি বাহিনী জিতেছে আর্জেন্টিনা 
হেরেছে মমির দেশের ফুটবল এটাই সত্যি কথা।

লেখক: কবি ও প্রাবন্ধিক ,সুনামগঞ্জ।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার