আওয়ামী লীগের মূলমন্ত্র অসাম্প্রদায়িকতা: এম এ মান্নান

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩

বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে। আওয়ামী লীগের অন্যতম মূলমন্ত্র হলো অসাম্প্রদায়িকতা। এ সরকার সকল স্তরের মানুষের উন্নতির জন্য কাজ করে। কৃষক, মজুর, ধনী, গরিবসহ সকল শ্রেণি পেশার মানুষের এই সরকার দেশের উন্নয়ন করেছে। সুনামগঞ্জেরও অনেক উন্নয়ন করেছি আমরা। আরও উন্নয়ন হবে। দেশের উন্নয়ন চাইতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় পাঠাতে হবে, না হলে দেশের উন্নয়ন হবে না।

 

শনিবার দিবাগত রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে রামকৃষ্ণ জিউর কেন্দ্রিয় আখড়ায় গীতা সংঘের আয়োজনে আয়োজিত হরিনাম সংকীর্তনে পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি আপনাদেরই লোক। আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ করে মন্ত্রী বানিয়েছেন। আমি কাজ নিয়ে তার কাছে গেলে তিনি খুশি হন। হাওরের কোনো কাজ দেখলে প্রধানমন্ত্রী আগে সেটার অনুমোদন দেন। তাই আমি আপনাদের জন্য কাজ নিয়ে আসতে পারি। আমার অনেক কাজ করার ইচ্ছা আছে। এখন নির্বাচনের সময়। প্রধানমন্ত্রী আবারও আমাকে নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আগেরবারের মতো আপনারা যদি আবারও আমাকে বিজয়ী করে সংসদে পাঠান তাহলে আমি সুনামগঞ্জের আরো উন্নয়ন করবো। আশা করি আপনার উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। এসময় আখড়া পরিচালনা কমিটির পক্ষ থেকে আখড়ার অবকাঠামোগত উন্নয়নের চাহিদা প্রকাশ করলে সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

 

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রামকৃষ্ণ জিউর কেন্দ্রিয় আখড়া পরিচালনা কমিটির সভাপতি শিবুল চক্রবর্তী, সাধারণ সম্পাদক ভৈরব সূত্রধর, যুগ্ম—সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাশ, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, গীতা সংঘের সভাপতি দুলু পাল, সাধারণ সম্পাদক বেনু সূত্রধর, গীতা সংঘের প্রাক্তন নেতা সত্য সূত্রধর, নিকুঞ্জ সূত্রধর ও নিশি সূত্রধর। 

 

উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক রমেন্দ্র দেবনাথ খোকা, দিলীপ কুমার দে, আওয়ামী লীগের প্রবীণ নেতা ধীরেন্দ্র পাল ধীরু, নরেশ দাশ, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহ—সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, যুগ্ম—সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নূরুল হক, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নাইম আহমদ, আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা গণেশ সূত্রধর, সহ—সভাপতি জিতেন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ রনজিত পাল রনো, ধর্ম বিষয়ক সম্পাদক সঞ্জিত চক্রবর্তী, পার্থ রায়, গীতা সংঘের উপদেষ্টা কর্নমনি আচার্য, নান্টু চক্রবর্তী, সজল দেব, অমর সূত্রধর, গীতা সংঘের জ্যেষ্ঠ নেতা অজিত সূত্রধর, সজল সূত্রধর, নিশি সূত্রধর, গোপাল দাশ, অজিত সূত্রধর, পরিন্দ্র সূত্রধর, কিরন সূত্রধর, নিপেন্দ্র সূত্রধর, অসিত সূত্রধর, পনজিত সূত্রধর, সিন্দু সূত্রধর, অসিত সূত্রধর, সুকেশ সূত্রধর, ইন্দ্রজিত বৈদ্য, সন্টু সূত্রধর, পবিত্র সূত্রধর ও রজত দেবনাথ প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার