অবশেষে নতুন ক্লাব পেলেন বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনিয়া

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১১:৩৪

সংগৃহীত ছবি 

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়া তারকাদের একজন আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস—ফুটবল বিশ্বে যিনি ‘ভোজিনিয়া’ নামে পরিচিত। ৪০ বছর বয়সে তারকা বনে যাওয় এই গোলরক্ষক সম্প্রতি চিলির সবচেয়ে বড় ফুটবল ক্লাব ‘কোলো কোলো’-তে যোগ দিয়েছেন। 

 

 

বিশ্বকাপজুড়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শীর্ষ দলগুলোর বিরুদ্ধে একের পর এক দর্শনীয় সেভ করে আসরের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হন ভোজিনিয়া। বিশ্বকাপ চলাকালীন কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি ছিল না। 

 

 

শুক্রবার (২৪ জুলাই) কোলো কোলো ক্লাব কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখে, ‘স্বাগতম! আমরা তোমার অপেক্ষায় আছি।’ 

 

এই পোস্টটি কেবল ক্লাবের সমর্থকদের মধ্যেই নয়, পুরো চিলিজুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। উল্লেখ্য, চিলি জাতীয় দল এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। 

 

 

কোলো কোলো পরিচালনা করা প্রতিষ্ঠান ‘ব্লাঙ্কো ই নেগ্রো’-র সভাপতি অ্যানিবাল মোসা জানান, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন, প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন এবং এরপর রাজধানী সান্টিয়াগোর এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে উপস্থাপন করা হবে।’ 

 

 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্লাবটির সঙ্গে তার ১৮ মাসের চুক্তি হয়েছে। 

 

ভোজিনিয়ার নেতৃত্বে  তার দল কেপ ভার্দে বিশ্বকাপে অবিশ্বাস্য এক সফর উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ‘রাউন্ড অব ৩২’-এ লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। 

 

 

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিহাস গড়েছেন এই গোলরক্ষক। টুর্নামেন্ট শুরুর আগে যেখানে বিভিন্ন মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারের নিচে, বিশ্বকাপ চলাকালীন ও পরবর্তীতে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৯০ লাখে (২৯ মিলিয়ন)। 
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার