তাহিরপুরে এসএসসিতে এ প্লাস পেয়েছে ১১ জন, দাখিলে ২ জন

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২৩:১২

তাহিরপুরে এসএসসিতে এ প্লাস পেয়েছে  ১১ জন, দাখিলে এ প্লাস পেয়েছে ২ জন। এসএসসিতে এ প্লাস পেয়েছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ১টি,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ৩ টি,বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় ১টি,মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয় ১টি,আইডিয়াল ভিশন একাডেমি বাদাঘাট ২টি, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৩টি।দাখিলে এ প্লাস পেয়েছে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা ১টি,বালিজুড়ি সিনিয়র মাদ্রাসা ১টি।

 


এএসসি পরীক্ষায় তাহিরপুর উপজেলায় মোট পরীক্ষার্থী ১৫০০ জন,পাশ করেছে ৬৫৫ জন। পাশের হার ৪১ দশমিক ১৮ জন। সবচেয়ে ভালো ফলাফল করেছে আইডিয়াল ভিশন একাডেমি বাদাঘাট। তাদের মোট পরীক্ষার্থী ছিল ৩৭ জন। পাশ করেছে ২৯ জন। পাশের হার ৮০ দশমিক ৫৬ জন। সবচেয়ে খারাপ ফলাফল করেছে আলহাজ¦ জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের মোট পরীক্ষার্থী ছিল মোট ৪৫ জন। পাশ করেছে ৫ জন। পাশের হার ১১ দশমিক ১১ জন। তবে তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল দেখে এলাকার ছাত্র অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। এ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৫৫ জন। পাশ করেছে ৬০ জন। পাশের হার শতকরা ৩৮ দশমিক ৯৬ জন। এ বিষয়ে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল হোসাইন বলেন, বিদ্যালয়ে ১১জন শিক্ষকের মধ্যে আছেন মাত্র ৩ জন। তাও একজন অসুস্থ অবস্থায় পাঠদান করান। এমতাবস্থায় এর চেয়ে আর ভালো ফলাফল কি আশা করা যায়।

 


অপরদিকে তাহিরপুর উপজেলায় দাখিল পরীক্ষায় সর্বমোট ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৪৬ দশমিক নয় জন। এর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে বালিজুড়ি সিনিয়র মাদ্রাসা। তাদের মোট ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২ জন। পাশের হার শতকরা ৭৪ দশমিক ৪২ জন। সবচেয়ে খারাপ ফলাফল করেছে শাহজালাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তাদের মোট পরীক্ষার্থী ৪৫ জনের মধ্যে ১২ জন পাশ করেছে। পাশের হার ২৬ দশমিক ৬৭। একই হারে পাশ করেছে বড়দল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তাদের ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন পাশ করেছে। পাশের হার শতকরা ২৬ দশমিক ৬৭ জন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার