হৃদপিণ্ডে ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ৩ বছরের সোয়াদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২৩:২৩

তাহিরপুর উপজেলার মাটিয়ান গ্রামের ফুটফুটে শিশু সোয়াদ মিয়া (৩)। জন্মের পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছে সে। বর্তমানে হৃদপিণ্ডে ছিদ্র ধরা পড়লেও অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে পড়েছে। জীবন—মৃত্যৃর সন্ধিক্ষণে থাকা শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তার অসহায় বাবা—মা।

 


উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামের দিনমজুর কামরুল হাসান ও হেনা বেগম দম্পতির সন্তান সোয়াদ। প্রায় এক বছর আগে তার শ্বাসকষ্ট ও অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সিলেটে পরীক্ষা—নিরীক্ষা করানো হয়। সেখানে চিকিৎসকরা সোয়াদের হৃদপিণ্ডে ছিদ্র থাকার কথা নিশ্চিত করেন। পরবর্তীতে ঢাকার হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে দ্রুত অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, আর দেরি হলে শিশুটির শারীরিক জটিলতা চরম আকার ধারণ করতে পারে।

 


অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। ঋণ নিয়ে এবং স্বজনদের সহায়তায় এ পর্যন্ত চিকিৎসা চালানো হলেও এখন আর সম্ভব হচ্ছে না। দিনমজুর বাবা কামরুল হাসান বলেন, সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ করতেই আমি হিমশিম খাচ্ছি। আমার পক্ষে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা অসম্ভব। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।


মা হেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেটার যখন শ্বাস নিতে কষ্ট হয়, তখন বুকটা ফেটে যায়। দিন—রাত আল্লাহর কাছে দোয়া করি, কেউ যেন আমার সন্তানটাকে বাঁচাতে এগিয়ে আসেন।

 


প্রতিবেশী আব্দুল মালেক ও রহিমা বেগম জানান, শিশুটি খুবই মায়াবী হলেও অসুস্থতার কারণে এখন আর খেলাধুলা করতে পারে না। এলাকাবাসী সাধ্যমতো পাশে দাঁড়িয়েছে, কিন্তু অপারেশনের বড় খরচের জন্য সমাজের সবার যৌথ সহযোগিতা জরুরি।


সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ (পার্সোনাল): ০১৭০৫৭৪২৬৬৫ (হেনা বেগম — সোয়াদের মা)

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার