বেগম খালেদা জিয়ার জন্মদিনে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১১:১৮

সংগৃহীত ছবি 

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৫ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন- বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম ও সাহসিকতার গুণে গৃহবধূ বেগম জিয়া বাংলাদেশের সর্বজনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। শত বাধা-বিপত্তি, জেল ও নির্যাতন উপেক্ষা করে তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের মাটি ও মানুষই ছিল তার সবচেয়ে বড় ঠিকানা।

 

 

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের।

 

 

বিএনপি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- দলের সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রফেসর ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার, স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবিরসহ অনেকে।
সূত্র: কালবেলা .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার