ব্যালন ডি’অরের দৌড়ে কতটা এগিয়ে আছেন কেইন

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১২:১২

সংগৃহীত ছবি 

বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অর জয়ের আলোচনায় উঠে এসেছেন হ্যারি কেইন। ক্লাব ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। ইউরোপিয়ান গোল্ডেন শু জেতায় ব্যালন ডি’অরের দৌড়েও তিনি অন্যতম ফেভারিট।

 


তবে পুরস্কারটি নিজের হাতে নেই বলেই মনে করেন কেইন। নতুন মৌসুম শুরুর আগে তিনি বলেন, মাঠে নিজের দায়িত্ব তিনি পালন করেছেন এবং গোল ও পরিসংখ্যানই তার প্রমাণ। এখন পুরস্কার নির্ভর করছে গণমাধ্যম ও ভোটারদের সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারলে সেটি তার জন্য অবশ্যই বিশেষ অর্জন হবে বলে জানান তিনি।

 

 

তবে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে এখন বায়ার্নের হয়ে নতুন মৌসুমের লক্ষ্যেই বেশি মনোযোগ কেইনের। গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার দলকে আরও এগিয়ে নিতে চান তিনি। নিজের সামর্থ্যের ওপরও পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন বায়ার্নের এই তারকা।

 

 

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের পাশাপাশি আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার, সেটির উত্তর মিলবে অক্টোবরে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার