তাহিরপুরে হাউজবোট থেকে পড়ে শিশু নিখোঁজ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৯:১৭

শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ চলবে

তাহিরপুরের বৌলাই নদীতে পর্যটকবাহী হাউজবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকাল আড়াইটার সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

 


জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা হাউজবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া নুর। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

 

 

 


হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরিবারের অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

 


খবর পেয়ে বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে নৌযান ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, বিকাল পৌনে ৩টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় শিশুটিকে উদ্ধারে অভিযান বন্ধ করা হয়, শনিবার সকাল থেকে আবার শুরু করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার