ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩

সংগৃহীত ছবি 

ব্রাজিলের সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও কোচ পাওলো সিলাস। তিনি গ্রেমিও ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবেও কাজ করেছেন। 

 

এবার ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশা প্রকাশ করলেন তিনি। জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বলেছেন, ব্রাজিল আর কখনো বিশ্বকাপ জিততে পারবে না।

 

 

ইএসপিএন আর্জেন্টিনার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না।’

 

সিলাসের এই মন্তব্য বেশ বিতর্কিত। তার মতে, ব্রাজিলিয়ান ফুটবলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এতে দেশের তরুণ প্রতিভাদের উঠে আসার জায়গা কমে যাচ্ছে। এই বিষয়ে উদাহরণ হিসেবে তিনি গ্রেমিওর কথা বলেন।

 

 

তিনি বলেন, ‘গ্রেমিও তো শুধু একটা উদাহরণ। তাদের দলে ১৩ জন বিদেশি খেলোয়াড় আছে। এদের কেউই নিজের দেশের হয়ে প্রথম একাদশে খেলে না, অথচ তারাই তরুণ খেলোয়াড়দের উঠে আসার পথ আটকে দিচ্ছে। কারণ পুরো দলটাই এখন অচেনা জিনিসে ভরে গেছে। সেখানে মাত্র নয়জন খেলোয়াড় খেলতে পারে।’

 

 

এখানে সিলাস আসলে সেই নিয়মের কথা বলেছেন, যেখানে সিরি আ-র প্রতিটি ম্যাচে একটি ক্লাব সর্বোচ্চ কতজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে, তার একটা সীমা বেঁধে দেওয়া আছে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার