অবৈধ দখলদারের কবল থেকে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ শুরু

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৩ ১১:২৮

ভিডিও ক্যাপশন: সুনামগঞ্জ পৌরশহরের ৫ খালের দখলদারদের উচ্ছেদ শুরু

সুনামগঞ্জ শহরে অবৈধ ভাবে দখল হওয়া ৫ খালে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে সুনামগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত্ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা পারভীন। অভিযানের শুরুতেই সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু্’র পরিবারের অবৈধভাবে নির্মিত দোকানকোঠা উচ্ছেদ করা হয়। এরপর এই খালের উপর নির্মিত অন্যান্য স্থাপনা উচ্ছেদের মাধ্যমে শহরের ঐতিহ্যবাহী খামারখাল উদ্ধারের কাজ চলছে। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও কয়েকজন  নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন। 
পৌরসভার মেয়র নাদের বখত্ বললেন, শহরে জলাবদ্ধতার সংকট চরম আকার ধারণ করেছে। ছোট ছোট ড্রেন দিয়ে পানি নিস্কাশন হয়ে এর সমাধান হচ্ছে না। এই অবস্থায় বেলা, র পক্ষ থেকে সম্প্রতি উচ্চ আদালতে এ নিয়ে মামলা হয়েছে।
আদালত খাল উচ্ছেদের জন্য আমিসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলকে নির্দেশ দিয়েছেন। 
আদালতের রায় প্রতিপালনের জন্য আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আশাকরি সকলে সহযোগিতা করবেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, শহরে পানি নিষ্কাশনের সকল খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদার যারাই হোন না কেন, একজনকে ছাড় দেওয়া হবে না। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার