‌‘জেলা’ দেখে বিয়ে করবেন না কেয়া পায়েল

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১১:১২

সংগৃহীত ছবি 

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় অভিনয়শিল্পীদের বিয়ে বা সম্পর্ক নিয়ে ভাবনা জানতে মুখিয়ে থাকেন তারা। সম্প্রতি নিজের বিয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

 

 

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাপিলি ম্যারিড লিখে পোস্ট দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল। সেই বার্তা দেখে অনেকেই ভেবেছিলেন গোপনে হয়তো বিয়ে করেছেন এই জুটি। পরে অবশ্য পরিষ্কার হয় যে এটি কোনো ব্যক্তিগত ঘোষণা ছিল না, বরং পর্দায় তাদের নতুন কাজের ইঙ্গিত ছিল।

 

 

রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ৫ অক্টোবর হ্যাপিলি ম্যারিড-এর প্রিমিয়ার শো অনুুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের ভাবনা শেয়ার করেন কেয়া পায়েল।

 

 

অভিনেত্রী জানান, সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস ও দুজনের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবেন না মানুষ দেখে বিয়ে করবেন। বিয়ে নিয়ে অনেক কিছু ভাবেন না, শুধু একজন মানুষকে চান যার সঙ্গে সারাজীবন একসঙ্গে থাকতে পারবেন।

 

 

ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের অধীনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম হ্যাপিলি ম্যারিড। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এ সিনেমাটি ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। মুক্তির তারিখ ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।

 

 

হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, দীপা খন্দকার, তুষার খান, আরেফিন জিলানী, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন, টুইংক ক্যারল প্রমুখ।
সূত্র: কালবেলা .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার