প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১১:৫৪
সংগৃহীত ছবি
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসী বাংলাদেশির লাশ দেশে ফেরার গুজবসহ তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক মনগড়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে একাধিক গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে তাদের লাশ দেশে ফেরার দাবি যেমন রয়েছে, তেমনি ঘটনাটি চার মাস আগের বলেও প্রচার করা হচ্ছে। এ ছাড়া, তারা বিয়ের পর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে।
তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, নিহত নজরুল ইসলাম অবিবাহিত ছিলেন। তিনি ২০২২ সালে কাজের উদ্দেশে সৌদি আরবে যান।
দেশে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।
সূত্র:যুগান্তর.কম
জাতীয় থেকে আরো পড়ুন