বাংলাদেশিসহ ৭২১ বিদেশি নাগরিককে ফেরত পাঠালো কম্বোডিয়া

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১২:০৬

সংগৃহীত ছবি 

অবৈধ অভিবাসন এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের অংশ হিসেবে ১০ দিনের অভিযানে বাংলাদেশসহ ২০ দেশের ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কম্বোডিয়া সরকার। বহিষ্কৃতদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) খামের টাইমসের এক প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে।

 

 

উপপ্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভেসনার নির্দেশে তদন্ত ও পদ্ধতি বিভাগ এই নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে। ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, টানা ১০ দিনে ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মায়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে।

 

 

অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বিশেষ বিমানে ৯০ জন চীনা নাগরিক এবং টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৩৫৫ জন ইন্দোনেশীয় নাগরিককে ফেরত পাঠানো হয়। বাকিদের অবৈধ সীমান্ত পারাপার, জাল কাগজপত্র, পাসপোর্ট ছাড়া অবস্থান, অপহরণ ও চাঁদাবাজি, ভুয়া ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক কারবার, অবৈধ কর্মসংস্থানসহ নানা অপরাধে আন্তর্জাতিক সীমান্ত তল্লাশি চৌকি দিয়ে বহিষ্কার করা হয়।

 


দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কম্বোডিয়াকে অপরাধ বা অনলাইন স্ক্যামের কেন্দ্র হতে দেওয়া হবে না। তাই জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের অপরাধীদের কোনো ব্যতিক্রম ছাড়াই ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার