প্রাকৃতিক সৌন্দর্যে্য মুগ্ধ পর্যটক, বেহাল সড়কে দুর্ভোগ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২১:৩৭

লম্বা ছুটিতে পরিবার—পরিজন ও বন্ধু—বান্ধব নিয়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকেরা। বারেকটিলা, যাদুকাটা নদী, পাহাড়ঘেঁষা নীলাদ্রি লেক ও শিমুল বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। তবে প্রকৃতির অনন্য সৌন্দর্যে্য মুগ্ধ হলেও যাতায়াতের বেহাল সড়ক নিয়ে ক্ষোভ ও দুর্ভোগের কথা জানিয়েছেন পর্যটকেরা।

 


বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশেষ ছুটির দিনে তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা এসব এলাকার পাহাড়, নদী ও সবুজ প্রকৃতির সৌন্দর্যে্য মুগ্ধতার কথা জানান। পাশাপাশি খানাখন্দে ভরা সড়ক, ধুলাবালি ও চলাচলে ভোগান্তির কারণে তাদের ভ্রমণের আনন্দ অনেকটাই ম্লান হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

 


সরেজমিনে বারেকটিলায় দেখা যায়, সিলেট থেকে আসা একদল তরুণ প্রাকৃতিক সৌন্দর্যে্যর মাঝে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, গল্প করছেন এবং নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। তাঁদের সঙ্গে ছিলেন সুনামগঞ্জের বাসিন্দা তানভীর আহমেদ।

 

 

 

 

 

 


তানভীর আহমেদ বলেন, আমি সিলেটে পড়াশোনা করি। অবসর সময়ে সিলেটের বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। আমি প্রায়ই এখানে আসি। এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। কিন্তু বন্ধুদের নিয়ে এবার এসে সড়কের বেহাল অবস্থা দেখে বেশি কষ্ট পেয়েছি। যাতায়াত করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পর্যটকদের সুবিধার জন্য এসব সড়ক দ্রুত সংস্কার ও উন্নয়ন করা জরুরি।


এদিকে নেত্রকোনা থেকে বিভিন্ন পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দও তাহিরপুরের পর্যটনকেন্দ্রগুলো ঘুরতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম।

 


তিনি বলেন, সুনামগঞ্জের সীমান্তঘেঁষা পাহাড়, শিমুল বাগান, বারেকটিলা ও যাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা অভিভূত। এখানকার দৃশ্য অত্যন্ত মনোরম। যাদুকাটা নদীতে শ্রমিকদের বারকি নৌকায় বালু উত্তোলনের দৃশ্যও আমাদের মুগ্ধ করেছে। তারা শ্রম ও ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াতের সড়ক উন্নয়ন ও সংস্কার করা খুবই জরুরি।

 


তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্রগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যে্যর জন্যই নয়, নদী, পাহাড় ও সীমান্তঘেঁষা ভূপ্রকৃতির বৈচিত্র্যের কারণেও পর্যটকদের কাছে আকর্ষণীয়। শিমুল বাগান, বারেকটিলা, নীলাদ্রি লেক ও যাদুকাটা নদীকে ঘিরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে এ অঞ্চলে। তবে পর্যটন খাতের এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করছেন পর্যটকেরা। তাদের দাবি, খানাখন্দে ভরা সড়কগুলো সংস্কার ও উন্নত করা হলে যাতায়াতের দুর্ভোগ কমবে, বাড়বে পর্যটকদের আগমন এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার