শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১২:৪১

সংগৃহীত ছবি

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজার ছুটিকে কেন্দ্র করে এই ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা।

 


সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরের দিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

 

 

আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ৭ নভেম্বর (শনিবার) একই সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি।

 

৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

 

ফলে শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও থাকবে এই ছুটি।

 

 

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

সূত্র: ইত্তেফাক .কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার