ফেল করা শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:৩৮

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই সাবজেক্টে যারা অকৃতকার্য হবে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। 

 


শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেই অনুষ্ঠানে এ কথা বলেন মাহদী আমিন।

 

 

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন।

 

মাহদী আমিন বলেন, পুনঃপরীক্ষার ব্যবস্থা করার কারণ হলো আমাদের শিক্ষার্থীদের যেন একটা বছর ঝরে না পড়ে এবং তারা যেন তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে, ফারদার অ্যাডুকেশনে যেতে পারে বা অল্টারনেটিভ যদি কারো কোনো ডিফারেন্ট ট্র্যাকে মনোনিবেশ করতে ইচ্ছা হয়, সে যেন করতে পারে। কর্মক্ষেত্রে আমরা একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই।

 

 

উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করব। যারা এইচএসসি পাশ করেছে কিংবা যারা হয়তো সেভাবে ভালো রেজাল্ট করেনি, তাদের কীভাবে আমরা কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা বা অল্টারনেটিভ প্রোভাইড করতে পারি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য ডিফারেন্ট পাথওয়ে নিয়ে আমরা সরকারের সব মন্ত্রণালয় মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করব।

 

 

সবার উচ্চশিক্ষার প্রয়োজন আছে, বিষয়টি তা নয় জানিয়ে মাহদী আমিন বলেন, সবাইকে যে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে, বিষয়টি তা নয়। প্রধানমন্ত্রী সব সময় বলেন, রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি শিক্ষার্থীর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার বিকাশের জন্য যেই সাবজেক্টে তার ক্যারিয়ার করতে ভালো লাগে, রাষ্ট্র তাকে সে ধরনের সুযোগ-সুবিধা দেবে।

 

 

কৃতকার্য শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে মাহদী আমিন বলেন, আমরা চাই প্রত্যেকেই যার যার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, সেখানে ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক বা ট্র্যাডিশনাল ইউনিভার্সিটিতে নিজের পছন্দের সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে পারে।

সূত্র: যুগান্তর.কম

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার