একাদশ শ্রেণিতে শেষ ধাপের ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৩:১৯

সংগৃহীত ছবি 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ ধাপে আবেদন ও ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।

 

 

যারা আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চিত করতে পারেনি, তারা এ ধাপে ভর্তির সুযোগ পাবে।

 

 

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে শেষ ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল রোববার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ২ ও ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে।

 

 

এবার একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকেই সর্বশেষ ধাপ হিসেবে গণ্য করা হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বোর্ড।

 

 

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শেষ ধাপে আবেদনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসন বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে। এ জন্য একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।

 

 

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিশ্চায়ন ফি পরিশোধ ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

 

 

আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় ভুলের কারণে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার