জিয়াউর রহমানের মাজারে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ১০:২৫

সংগৃহীত ছবি 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।

 

 

এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এসব তথ্য জানান।

 

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক মন্ত্রী শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন।

 

 

শ্রদ্ধা নিবেদন শেষে অতিথি বইয়ে স্বাক্ষর করেন লিউ হাই সিং। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।

 

 

অনুষ্ঠানে বিএনপির উচ্চপর্যায়ের নেতা এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার