বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় বোতামের দিকেও নজর দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৭

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষায় নকল ঠেকাতে পরীক্ষার্থীদের পোশাকের বোতাম থেকে শুরু করে চশমাও পরীক্ষা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নকলের আশঙ্কা বাড়ায় এবার নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করেছে দেশটির কর্তৃপক্ষ।

 

 

বৃহস্পতিবার দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে দেশটির কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি)। এতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫ লাখ ৫১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী।

 

পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন, স্মার্ট চশমা, স্মার্ট ঘড়ি ও ক্যামেরাযুক্ত কোনো যন্ত্র নেওয়া নিষিদ্ধ। পরীক্ষার্থীদের চশমা খুলে পরীক্ষা করানো হচ্ছে। পোশাকের বোতামেও লাগানো হচ্ছে স্টিকার, যাতে সেগুলোর ভেতরে লুকানো ক্যামেরা থাকলে তা ব্যবহার করা না যায়।

 

 

পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থীর কাছে ফোন পাওয়া যাচ্ছে কি না, তা শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তাও পাঠিয়েছে কর্তৃপক্ষ। ওই বার্তার শব্দে ২২ জন পরীক্ষার্থীর কাছে থাকা জমা না দেওয়া স্মার্টফোন শনাক্ত হয়।

 

 

সম্প্রতি দেশটির হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ও ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। এরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সূত্র:কালবেলা .কম
 এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার