রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা ব্যয়সায়ীদের

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১২:০৪

সংগৃহীত ছবি 

রমজানের আগে দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকেরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

 


সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। তবে বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 


ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা, পাঁচ লিটারের বোতল ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার কথা বলা হয়েছে।

 

 

এর আগে, গত অক্টোবরেও একই হারে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে সে সময় সরকার প্রস্তাবটি নাকচ করে দেয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 


ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে। এ কারণে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা প্রয়োজন।

 


তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। সে হিসাবে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

 


বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে রমজান। এর মধ্যে ইরান যুদ্ধের কারণে মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ভোগান্তি এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

 

 


তিনি জানান, ব্যবসায়ীদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার