খাল দখল

দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৩ ১৩:২২

কালিবাড়ি সড়কে দোকানের পেছনের অবৈধ স্থাপনা ভাঙা হচ্ছে। ছবি সু.খবর

দ্বিতীয় দিনের মতো সুনামগঞ্জ পৌরসভার পাঁচ খাল উদ্ধার শুরু করেছে প্রশাসন। রবিবার (১৬ জুলাই) সকাল ১০টায় কালিবাড়ি সড়কের দোকানের পেছনে অবৈধ স্থাপনা ভাঙা শুরু করে প্রশাসন। এছাড়াও মধ্য আরপিন নগরের খালের অংশে পড়া বসতঘর ভাঙা শুরু হয়। উচ্ছেদ অভিযানের সময় বিপূল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলো। 


এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার মো. শাফিউল মাজলুবিন রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।  

পৌর মেয়র নাদের বখ্ত জানান, খালগুলো কেবল উদ্ধার নয়, খনন এবং উন্নয়ন না করলে আবারও সেগুলো অবৈধ দখলে চলে যাবে। তিনি এই বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন।


জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, এক সময়ের প্রবাহমান খালগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি জমি চিহিৃত করতে কোন অনিয়ম হবে না বলেও তিনি উপস্থিত সকলকে আশ্বাস দেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার