জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৪ ১০:৫৪

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি আমার কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। রবিবার সকাল ৯টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তারা যদি পরিবর্তন চায় তাহলে নির্বাচনে এসে জনরায় নিয়ে সংসদে গিয়ে বৈধভাবে এটি পরিবর্তন করতে পারতো। কিন্তু তারা সেটা না করে ভোটের পরিবেশ অশান্ত করছে। গাড়িতে ঢিল মারছে, ভাংচুর করছে, অগ্নিসন্ত্রাস করছে। অসহযোগ নামে তারা যেটা করছেন তা গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমি এর প্রতিবাদ করি।


বিদেশিরা কি করবে না করবে এটা তাদের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, যখন তারা স্যাংশন দিবে তখন আমরা মোকাবিলা করবো। আগে ভাগে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না। যদি স্যাংশান দিতে চায় দিবে, সেটা মোকাবিলা করারও পথ আছে। এগুলো আগে আলোচলার বিষয় নয়। তবে সাবধান থাকা ভালো। নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু হবে।


এরপর শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার