প্রকাশিত: ০৭ জানুয়ারি, ২০২৪ ১২:০২
নিরাপত্তা ব্যবস্থা জোরদার কার্যক্রমের ধারাবাহিতকায় সুনামগঞ্জ জেলায় র্যাব-৯ এর ১১টি দল কাজ করছে। সুনামগঞ্জ-৩ আসনে উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর দুইটি দল কাজ করছে। রবিবার সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মহড়া দেন র্যাব-৯ এর অভিযাত্রিক দলের সদস্যরা।
সুনামগঞ্জ র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মেজর এ কে এম ফয়সাল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সুনামগঞ্জের ৫টি আসনে র্যাব-৯ এর ১১টি দল মহড়া দিচ্ছে। এর মাঝে সুনামগঞ্জ-৩ আসনে ২টি দল কাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আমাদের টিম মাঠে থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন