নলুয়ার খাল দখলমুক্ত

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৩ ০৯:১৬

টানা ৫ দিন ধরে শহরে চলছে উচ্ছেদ অভিযান। উদ্ধার করা হচ্ছে পৌর শহরের গুরুত্বপূর্ণ ৫টি খাল। পুরাতন বাস-স্টেশনের কামারখাল দিয়ে উচ্ছেদ অভিযান শুরুর দুইদিন পর উচ্ছেদ করা হয় বড়পাড়া খালের দখলদারদের। এরপরের দিন দখলের কবল থেকে মুক্ত হয় তেঘরিয়া খাল। 
বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হয় নলুয়ার খাল। এ নিয়ে ৪টি খালে অভিযান চালিয়ে প্রায় দখলমুক্ত করা হয়েছে। বনানীপাড়ায় অবস্থিত নলুয়ার খালে উচ্ছেদ অভিযান চালিয়ে খুব বেশি স্থাপনা ভাঙতে হয়নি। অভিযান পরিচালনা করে নলুয়ার খালের নির্মাণ করা একটি পৌর টয়লেট, একটি পানির ট্যাংক স্থাপনের জন্য নির্মিত কাঠামো, একটি টিউবওয়েল ও গাছপালা কর্তন করা হয়।  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বানী চৌধুরীর উপস্থিতিতে এসব অস্তিত্ব অবৈধ স্থাপনা ভাঙা হয়।  
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, হাইকোর্টের রায় বাস্তবায়নে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী নলুয়ার খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। সরকারি খালের উপর যা যা ছিল সব উচ্ছেদ করে খাল দৃশ্যমান করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার