পাল্টাপাল্টি কমিটি, উত্তেজনা

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০৭:৩৩

তাহিরপুরে ‘তেলীগাওঁ নরসিংহ জিউর আখড়া’ কে কেন্দ্র করে পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে তেলীগাঁও, নয়াবন্দ, শ্রীপুর, বানিয়াগাঁও এবং বালিয়াঘাট সহ ১৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিভক্তি, ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। একমাস পূর্বে উপজেলার ‘তেলীগাঁও নরসিংহ জিউর আখড়া’ প্রাঙ্গণে নয়াবন্দ গ্রামের শিতেশ পাল কে সভাপতি এবং তেলিগাঁও গ্রামের রঞ্জু সেন কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার একই স্থানে এই কমিটিকে প্রত্যাখ্যান করে তেলিগাঁও গ্রামের জগদীশ চন্দ্র দাস কে সভাপতি এবং বালিয়াঘাট গ্রামের সজল চন্দ্র তালুকদার কে সাধারণ সম্পাদক করে অপর আরেকটি কমিটি ঘোষণা করা হয়। 


দুইটি কমিটি গঠন হওয়ায় ১৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিভক্তি এবং উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো সময় দুইপক্ষের লোকজনের মধ্যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়রা ধারণা করছেন।


জানা যায়, তেলীগাঁও নারসিংহ জিউর আখড়ার কমিটি গঠন নিয়ে   গেল দশ বছর ধরে গ্রামের সনাতন ধর্মাবলম্বী দুইটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এই নিয়ে দুইপক্ষের লোকজন বিভক্ত হয়ে ধর্মীয় রীতিনীতি আচার—আচরণ পৃথকভাবে পালন করছেন। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন তেলীগাঁও গ্রামের প্রভাবশালী কয়লা ব্যবসায়ী রনধীর পাল বেনু ও মতিশ পাল। অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন প্রভাবশালী কয়লা ব্যবসায়ী নয়াবন্দ গ্রামের শিতেশ পাল ও তেলীগাঁও গ্রামের রঞ্জু সেন। তারা সম্পর্কে মামা—ভাগনা।


তেলীগাঁও গ্রামের কয়েকজন জানান, এই আখড়াবাড়িকে ঘিরে গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মারাত্মক বিভক্তি দেখা দিয়েছে। একপক্ষের লোকজন অপরপক্ষের সামাজিক অনুষ্ঠানসহ ধর্মীয় নানা অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় না। স্থানীয়ভাবে কয়েকবার বসেও বিষয়টি সমাধান হয় নি। এখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। শেষ পর্যন্ত সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নজরে আসে বিষয়টি। সাবেক এমপি রতন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর’র মধ্যস্থতায় দুইপক্ষ বৈঠকে বসে। বৈঠকে সিতেশ পালকে সভাপতি করা হয় এবং সাধারণ সম্পাদকের পদটি পরবর্তীতে দুইপক্ষের লোকজন একসঙ্গে আখড়াবাড়িতে বসে নির্ধারণ করার জন্য বলা হয়। কিছুদিন আগে হঠাৎ শিতেশ পাল অপর পক্ষের কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে আখড়াবাড়িতে বসে রঞ্জু সেন কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করলে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয়। অপর পক্ষের লোকজন কমিটি প্রত্যাখান করে পুনরায় আরেকটি একটি কমিটি গঠন করেন।


এ বিষয়ে শিতেশ পাল বলেন, এলাকার হিন্দু স¤প্রদায়ের ১৪ গ্রামের মানুষ নিয়ে এক মাস পূর্বে একটি কমিটি গঠন করা হয়েছে। অপর পক্ষকে বলা হয়েছে, কিন্তু তারা মিটিংয়ে আসেন নি। কিছুদিন পর বাৎসরিক কিত্তর্ন অনুষ্ঠান। এরমধ্যে শুনেছি আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তারা এ কাজটি ঠিক করেন নি।


বিষয়টি অস্বীকার করে রণধীর পাল বেনু বলেন, গ্রামের কাউকে না জানিয়ে হঠাৎ করে শিতেশ পাল একটি মনগড়া কমিটি গঠন করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠান সবার। সবাইকে নিয়ে মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা উচিত ছিল।


গ্রামের মতিশ পাল বলেন, আখড়া বাড়ি নিয়ে বারবার চক্রান্ত করা হচ্ছে। গত বছর তারাই আখড়াবাড়ি তালাবদ্ধ করে রাখে, বিষয়টি সবারই জানা। সম্প্রতি গ্রামবাসীকে অবগত না করে একটি পকেট কমিটি করেন শিতেশ পাল। এই কমিটিকে প্রত্যাখান করে ১৪ গ্রামের মানুষের মতামতের ভিত্তিতে আরেক কমিটি গঠন করা হয়েছে। তাঁদেরকে বলা হয়েছে, কিন্তু তারা কেউ আসেন নি। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার