প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩ ০৮:০২
সুনামগঞ্জ বিচার বিভাগের আয়োজনে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেন, রাষ্ট্রের তিন বিভাগের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার, উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও এগিয়ে নিতেই এই সম্মেলন। বিচার বিভাগীয় কার্যক্রম গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, চিকিৎসা সনদ, ময়না তদন্তের প্রতিবেদন, পুলিশ প্রতিবেদন দাখিলে বিলম্ব, দেওয়ানী ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তিতে বাধা বিপত্তি, অফিসিয়াল সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচার কার্যক্রম বিঘিœত হয়। এসময় বিচারপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় সেজন্য বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, চিকিৎসক, নির্বাহী বিভাগসহ সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান তিনি।
জেলা লিগ্যাল এইড অফিসার সুলেখা দে’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্দিন কবির, জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) মহি উদ্দিন মুরাদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) ঝলক রায়, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পিবিআই পুলিশ সুপার খালেক উজ্ জামান, বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক মন্ডল, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. শুকদেব সাহা, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনিসুর রহমান, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রতিনিধি মো. ইকবাল সিকদার, সিপিবি-৩ এর কমান্ডার মো. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) হাসিবুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক রশিদ আহমেদ মিলন, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) কাঁকন দে, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ শফিউল আলম, সিনিয়র সহকারী জজ (জগন্নাথপুর) সূবর্ণা সিনহা, সিনিয়র সহকারী জজ (সদর ও শাল্লা ভারপ্রাপ্ত) প্রবাল চক্রবর্তী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন, সিনিয়র সহকারী জজ (ছাতক) আনিসুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি আদালত ধর্মপাশা উপজেলা) মিছবাহ উদ্দিন আহমেদ, সহকারী জজ (দিরাই) তানজিনা নাফিজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, সহকারী জজ আসিফ আলম চৌধুরী (ধর্মপাশা), সহকারী জজ আরিফুর রহমান (বিশ্বম্ভরপুর), সহকারী জজ নাজমুল হাসান (তাহিরপুর), সহকারী জজ ইতি বনিক (শাল্লা), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলী হায়দার রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, পাবলিক প্রসিকিউর অ্যাড. খায়রুল কবীর রোমেন, সরকারি কৌশলী অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, জেল সুপার মো. সরিফুল আলম, ডিবির ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোর্ট পুলিশ পরিদর্শক এস এম বুরহান উদ্দিন, সিলেট বিভাগের দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. জাবেদ হাসিব।
সম্মেলনে মামলা নিষ্পত্তি ও বিচার কার্যে বিশেষ অবদান রাখায় যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) কাঁকন দে, সহকারী জজ মো. আরিফুর রহমান এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পিপি অ্যাড. খায়রুল কবীর রুমেন যাদুকাটায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বঙ্গবন্ধু মেডিকেলে মাটি ভরাটের কথা বলে অন্যত্র বিনা রয়েলিটিতে মাটি ফেলা এবং হাওর দুর্নীতির মামলার ফলোআপের বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দেবার দাবি জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন