মন্ত্রী না হলেও উন্নয়ন হবে : এম এ মান্নান 

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০৭:৪০

সাবেক পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলেছেন, আমি মন্ত্রী না হলেও কোন সমস্যা নাই, উন্নয়ন হবে। আমি আপনাদের উন্নয়নে কাজ করবো। সরকারি অনেক কিছু নিয়ে আসবো। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদের সাহায্য ও সহযোগিতা চাই। তিনি বলেন, মন্ত্রী আসে মন্ত্রী যায়, এমপি আসে এমপি যায়, জীবন একবারই আসে একবারই যায়। জীবনকে কাজে লাগাতে হবে।


তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশে দেড়শ’র বেশি বিশ্ববিদ্যালয় আছে, একশ’র বেশি মেডিকেল কলেজ, একশ’র মতো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে দুই/একটি বিশ্ববিদ্যালয় ছিল। জাতিকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করবেন। আমরা সকলে মিলে শেখ হাসিনার উন্নয়নের জোয়ারকে সমর্থন দিতে হবে। 
এম এ মান্নান বলেন, পাগলা এলাকায় সময়ের প্রয়োজনে একটি গালর্স হাইস্কুল নির্মাণ করা প্রয়োজন। পাগলায় বিশিষ্ট ও দানবীর ব্যক্তিরা আছেন— আপনাদের এগিয়ে আসতে হবে। আমি কথা দিচ্ছি— আমি সার্বিক ভাবে সহায়তা করবো।  


বুধবার বেলা সাড়ে ১১টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে রাখেন পাগলা হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরব আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ। সভার শুরুতেই কোরআন পাঠ করে ১০ম শ্রেণির শিক্ষার্থী সাকিব আল মাহবুব ও গীতা পাঠ করে ৭ম শ্রেণির শিক্ষার্থী রিম্পী সূত্রধর। 


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার