প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৫৯
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার দিনব্যাপী শান্তিগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়। বিকাল ৪টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র শান্তিগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি) মো. কামরুজ্জামান, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার।
এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন চুরখাই প্রসন্ন কুমার দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলি রাসী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, মাহমুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন