তাহিরপুর

মসজিদে ইফতার নিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪ ১১:৩৫

তাহিরপুরে মসজিদে ইফতার করা নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নারী পুরুষ সহ ২০ জন আহত হয়েছেন। উভয় পক্ষের গুরুতর আহত ফেরদৌস বেগম (৫০), জামরুল মিয়া (২৫),পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯), মুন্না মিয়া (১৪) সহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবেল নামে একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের 'মন্দিয়াতা' মসজিদ কমিটির সেক্রেটারি ময়না মিয়া পয়েলা রমজান উপলক্ষে মসজিদে ইফতারি দেন। ইফতার বিতরণের সময় উপস্থিত সবাই পেলেও একই গ্রামের ওয়ার্ড সদস্য সাজিনুর মিয়ার চাচাত ভাই রইছ মিয়া ইফতার পায়নি। এ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন রইছ মিয়া এবং ময়না মিয়া। পরে রইছ মিয়া বাড়িতে গিয়ে তার লোকজন নিয়ে এসে ময়না মিয়ার বাড়িতে হামলা করেন। একপর্যায়ে দু’পক্ষের লোক জনের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় গ্রামবাসী পরিস্থিতি শান্ত করেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।


মন্দিয়াতা মসজিদে ইফতারে অংশ নেয়া একজন নাম গোপন করে বলেন, ইফতার অংশগ্রহণ করেন ১৫০ জন, অথচ মসজিদে ইফতার দেওয়া প্লেইট ৬০ টি। যার কারণে সবাই এক সঙ্গে ইফতার দেয়া সম্ভব না হওয়ায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।


তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন জানান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার