বৃষ্টি ও বন্যা বেশি থাকায় ডেঙ্গুর প্রকোপও বেশি- সুনামগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩ ১৬:৪৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এবছর বন্যা ও বৃষ্টি বেশি ছিল। যার কারণে মশা বেড়েছে। ডেঙ্গু রোগীও বৃদ্ধি পেয়েছে। মশা নিধন করবেন ডেঙ্গু অটোমেটিকলি কমে আসবে।  এখন পর্যন্ত বাংলাদেশে দুইশয়ের বেশি লোক মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। 

 

আজ রবিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নতি করণ ও নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী আরও বলেন,  সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা উপজেলা থেকে শুরু করে বড় বড় শহরে এবং মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গাই ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে।  ডেঙ্গুর চিকিৎসার জন্য  পর্যাপ্ত ওষুধ ও স্যলাইনের ব্যবস্থা আছে।  ডাক্তার নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। ধীরে ধীরে এই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং এক সময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।

 

মন্ত্রী এসময় বিএনপির রাজনীতি নিয়ে বলেন বিএনপিকে টেলিভিশনে দেখা যায়, তারা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে কখনো কাজ করে না। তারা সংবিধান মানে না, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে,  এখনো রাজপথে গাড়ি পোড়ায়।  এদের হাতে দেশ নিরাপদ নয়। 

 

সুধী সমাবেশে সুনামগঞ্জ ৫  আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার  মো. খুরশীদ আলম,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান,  স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ,  স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম,  সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার