ধ্বংস করা হলো হাজার বোতল বিদেশি মদ

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩ ২১:১০

মাদক দ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস

মদের বোতল ভেঙে ধ্বংস করছেন সিলেট বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসানসহ অতিথিরা। ছবি. সু. খবর

বিদেশ থেকে অবৈধভাবে আসছে নানা ব্রান্ডের মদ। সীমান্তের অতন্দ্র প্রহরি বিজিবি’র তৎপরতায় ধরাও পড়ছে নিয়মিত। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ২৮ বিজিবির বাস্কেটবল মাঠে হয়ে গেলো অবৈধ মদ ধ্বংসের মহোৎসব। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রোববার একদিনেই ধ্বংস করা হয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার ১৭ হাজার ৭৯৩ বোতল মদ, বিয়ার ৪২৮ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৮৭ পিস, গাজা প্রায় ১৪ কেজি ও ১ লাখ ৪৩৫ প্যাকেট বিভিন্ন প্রকার বিড়ি ।


রোলার চালিয়ে ধংস করা হয় এসি ব্ল্যাক, মেক জুয়েল, ব্লু ব্লান্ড, অফিসার চয়েচ, মেজিক মোমেন্টসসহ বিভিন্ন ব্রান্ডের হাজার বোতল বিদেশি মদ। 


অনুষ্ঠানে সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, আজকে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আয়োজন করতে পেরে অতন্ত আনন্দিত ও প্রশান্তি অনুভব করছি। গেল বছরের পহেলা অক্টোবর থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত মাদক বিরোধী অভিযানে এই মাদকগুলো জব্দ করা হয়। এই সময়ে আমরা মদ, গাজা, বিয়ার, বিড়ি ও ইয়াবা ট্যাবলেট আটক করা করেছি। দেশ থেকে মাদক নির্মূল করতে মাননীয় প্রধান মন্ত্রী বিজিবিকে বলেছেন, মাদক ও জঙ্গীবাদ মুক্ত দেশ গঠনের মহান দায়িত্ব বিজিবির উপর ন্যাস্থ। এই নির্দেশনায় উজ্জ্বীবিত হয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।  মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেয়া হচ্ছে না। 


সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসান বলেন, আজ সারাদেশে মাদ্রক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কৌশলে মাদক পাচার করে থাকে। ফলে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি এবং মূল্যবোধের অবক্ষয়সহ সামগ্রিকভাবে মানুষের জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য মাদকের বিরুদ্ধে সমন্বিত আন্দোলন গড়ে তুলা সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব। 


তিনি বলেন, যদি মাদকের চাহিদাকে হ্রাস করা না যায় তাহলে এই মাদকের পাচার বন্ধ করা সম্ভব হবে না। বিজিবির একার পক্ষে এই বিশাল সীমান্তে অভিযান পরিচালনা করে সফল হতে পারবে না। এজন্য সকলের সহযোগিতায় বাংলাদেশে একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এসময় উপস্তিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহন মিনজি প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার