বেরানোর ছলে নাশকতার ছক/ ৩২ জনের জামিন

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৩ ১৪:৪৫

শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী। ছবি. সু.খবর

টাঙ্গুয়ার হাওরে নাশকতা ও সরকার বিরোধী কর্মকা-ের অভিযোগে বুয়েটে অধ্যয়নরত ২৪ শিক্ষার্থীসহ  গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে তাহিরপুরের আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক এই জামিনের আদেশ দেন। বাকী দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে আগামীকাল জামিন চাওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতের কোর্ট ইন্সপেক্টরের দায়িত্বে থাকা এসআই দিদার উল্লাহ বললেন, সন্ত্রাস বিরোধী আইনে হওয়া মামলায় ৩৪ শিক্ষার্থীকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। আদালত রিমান্ডের আবেদন না-মঞ্জুর করে ৩২ জনকে পাঁচ হাজার টাকার মুচলেখায় জামিন দিয়েছেন।
শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, আমরা জামিন চেয়েছিলাম। রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়েছিলো। আদালত রিমান্ডের আবেদন না মঞ্জুর করে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মুচলেখায় জামিন মঞ্জুর করেছেন। বাকি দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অন্য আদালতে আগামীকাল বৃহস্পতিবার জামিন চাইবো।
আটক শিক্ষার্থী সাদ আদনানের বাবা আব্দুল কাইয়ূম বললেন, আমার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়। ছয়দিনের ছুটি পেয়ে সে বেড়াতে এসেছিল। তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মামলা থেকে অব্যাহতি দেবার আবেদন জানাব। উপস্থিত আরও কয়েকজন অভিভাবক একই ধরণের মন্তব্য করেন।
এদিকে, পুলিশ সুপার মো. এহসান শাহ্ বুধবারও বলেছেন, আটককৃতদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের দুইজন দায়িত্বশীল নেতা রয়েছেন। একজন বুয়েটের বায়তুলমাল সম্পাদক। অন্যজন দায়িত্বশীল নেতা। তাঁরা মোটিভেশনাল প্রোগ্রামের জন্য অন্যদের নিয়ে এসেছিলেন।

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার