যুদ্ধের শঙ্কায় দেশে দেশে খাবার মজুতের প্রস্তুতি, রাখছে যেসব জিনিস
জলবায়ু পরিবর্তন, যুদ্ধের আশঙ্কা, সাইবার হামলা ও নাশকতার ঝুঁকি বাড়তে থাকায় দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স থেকে ভারত, প্রায় সবখানেই জরুরি পরিস্থিতিতে অন্তত কয়েক দিনের জন্য খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখতে বলা হচ্ছে।