ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন রোনালদো

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১০:৪১

সংগৃহীত ছবি 

দীর্ঘ ২৫ বছরের বর্ণিল ফুটবল ক্যারিয়ারে এবার ইতি টানতে পারেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ‘সম্ভবত’ এ বছরই হবে তার পেশাদার ফুটবলের শেষ বছর। খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্য (ব্রিটেন) ভিত্তিক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান।

 

 

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’

 

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০টির বেশি গোল করেছেন রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই তারকা এর আগে এক-দুই বছরের মধ্যে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।

 

 

ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও পরিকল্পনা রয়েছে বলে জানান রোনালদো। ভ্রমণ ও প্যাডেল টেনিসসহ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই বিভিন্ন কাজে সময় দিতে হবে।

 

 

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে পর্তুগালের কাসকাইস শহরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন রোনালদো। ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত যা অর্জন করেছেন, তা উপভোগ করতে চান।

 

 

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। এ বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে শেষ ষোলোতে খেলার পর নতুন সৌদি প্রো লিগ মৌসুমে আল-নাসরের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার