‘চুরি করতে গিয়ে’ ভবন থেকে পড়ে যায় চুর,অতঃপর

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১১:৫২

চাঁদপুর

সংগৃহীত ছবি

চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে জুম্মান হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত জুম্মান চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কয়লাঘাট এলাকার মৃত হাবিব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সকাল ১১টার দিকে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় ডিসি অফিসের পেছনে প্রবাসী মোহাম্মদ আলীর বাসায় চুরি করতে যান জুম্মান। চুরি করে নামার সময় পা পিছলে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশে খবর দেন এলাকাবাসী। তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জুম্মানের স্ত্রী মর্জিনা বেগম বললেন, ‘আমার স্বামী রং মিস্ত্রি ছিলেন। কিভাবে ভবন থেকে পড়ে মারা গেলেন জানিনা।’

চাঁদপুর মডেল থানার এস আই মজিবুর রহমান জানান, হাসপাতাল থেকে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় কি ধরনের মামলা হবে, এখন কিছু বলা যাচ্ছে না।

সূত্র : আগামীর সময়.কম

জাতীয় থেকে আরো পড়ুন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার