দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৮:১২

সংগৃহীত ছবি 

বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

 

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথায় খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

 

এসময় তিনি বলেন, এখানে কোন অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারবো।

 

দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যে কোন পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।

 

খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কী হচ্ছে? তারপর এই বিষয়ে মতামত দিতে পারবো।

 

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সূত্র: আরটিভি.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার